Breaking News
Home / TRENDING / ফেসবুকে বন্ধুত্ব করে অপহৃত উত্তরপাড়ার বাসিন্দা পিঙ্কি দাস

ফেসবুকে বন্ধুত্ব করে অপহৃত উত্তরপাড়ার বাসিন্দা পিঙ্কি দাস

নিজস্ব প্রতিনিধিঃ

 

উত্তরপাড়া থানার অন্তর্গত বিএ মাঠ এলাকার বাসিন্দা সুনীল কুমার দাস, তাঁর একমাত্র ভাগ্নি পিঙ্কি দাস (১৫)। প্রায় আট বছর ধরে মামা সুনীল দাসের কাছেই থাকতেন। হিন্দমোটর সারদা মনি গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী পিঙ্কি। খুব ঠান্ডা প্রকৃতির মেয়ে। পিঙ্কির মা ও বাবা বিহারের শ্রীদলা ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। ছোট থেকেই পিঙ্কি মা-বাবার কাছেই থাকতেন। কিন্তু পড়াশোনার এতো দায়িত্ব মা বাবা নিতে না পারায় পিঙ্কি উত্তরপাড়ায় মামার বাড়ি চলে আসেন।

 

পিঙ্কির সাথে ফেসবুকে বন্ধুত্ব হয় ভিকি দাস নামে একটি ছেলের। এই ভিকি দাস পিঙ্কির পুরনো গ্রাম বিহারের শ্রীদলার বাসিন্দা। দুজনে বেশ কয়েক মাস ধরে ফেসবুকে চ্যাট করতো, মামা ও মামীর আড়ালে দুজনেই কথা বলতো ফেসবুকে। গত ১৫ তারিখ ভিকি বিহার থেকে উত্তরপাড়ার পিঙ্কির মামা বাড়ির সামনে এসে পিঙ্কিকে ফোন করে ডাকে। পিঙ্কি গেলে, তাকে বলে চল কোথাও থেকে ঘুরে আসি, এই ঘুরতে যাওয়ার নাম করে একটি গাড়িতে করে পিঙ্কিকে নিয়ে চলে যায় ভিকি। সেদিন বিকেলেই পিঙ্কি মামার বাড়িতে ফোন করে বলে আমি খুব বিপদে আছি।

 

পুলিশ সূত্রে খবর, ওই ফোনটি বিহার থেকে এসেছিল, পরে ওই ফোন নাম্বারটি সার্ভিলেন্স দিলে দেখা যায়, আবার পরের দিন ওই নাম্বার থেকেই ফোন আসে কিন্তু এবার আর বিহার না দিল্লি থেকে ফোনটা আসে। উত্তরপাড়া থানায় অপহরণ এর বিভিন্ন ধারায় অভিযোগ হয়েছে। পুলিশের তদন্তে সেরকম সদুত্তর না পাওয়ায় খুব চিন্তায় পিঙ্কির মা বাবা থেকে পিঙ্কির মামা মামী। পিঙ্কির পরিবারের আইনজীবী অসীম কর্মকার বলেন, আমি নিজে থানায় বারংবার যোগাযোগ করি, পুলিশ তদন্তের গতি যদি আরেকটু বাড়িয়ে দেয় তাহলে হয়তো পিঙ্কি দাসকে বাড়ি ফিরে আনা যাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *