Breaking News
Home / TRENDING / প্রিয় ‘মনু’র মৃত্যুতে শোকাচ্ছন্ন আইআইটি বম্বে

প্রিয় ‘মনু’র মৃত্যুতে শোকাচ্ছন্ন আইআইটি বম্বে

ওয়েব ডেস্ক

মনোহর পর্রীকরের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা দেশ। হেভিওয়েট মন্ত্রী হয়েও তিনি ভীষনভাবে ‘আম আদমি’ ছিলেন। সেই স্মৃতিই এখন তাঁর আইআইটি’র বন্ধুদের মুখে মুখে। অসুস্থ হয়ে পড়ার আগে পর্যন্ত প্রত্যেক অ্যালুমনি মিট-এ গিয়েছেন পর্রীকর । বন্ধুরা বলছেন আড্ডা দেওয়ার সময় তাঁদের প্রিয় ‘মনু’ নিরাপত্তারক্ষীদের ধারেকাছে আসতে দিতেন না। খাওয়ার সময়ও বন্ধুদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। তখন তাঁর মুখে একবারও বিরক্তিভাব ফুটে ওঠেনি। বন্ধুদের কাছে এতটাই সহজ ছিলেন পর্রীকর ।
পর্রীকরের একসময়ের কলেজ জুনিয়রের মুখেও একই কথা। ছাত্রজীবনেও মনোহর পর্রীকরের মধ্যে একজন বড় নেতার সব গুণ ছিল। সেসময় মেসের খরচ ছিল ১৮০ টাকা, যা অনেক ছাত্রের জন্যই বেশী, পর্রীকর নিজে বাইকুল্লা মার্কেট পর্যন্ত হেঁটে গিয়ে বাজার করে আসতেন। এরফলে মেসের খরচের ২০ টাকা বেঁচে যেত। পর্রীকরের বহু বন্ধু ও জুনিয়র জানিয়েছেন, গোয়ার মুখ্যমন্ত্রী হওয়আর পরও একই ছিলেন পর্রীকর । তাঁকে অটো চড়ে বিমানবন্দরে যেতে দেখা যেত মাঝেমধ্যেই।
সোশাল মিডিয়াতেও পর্রীকরের মৃত্যুতে শোকজ্ঞাপণ করেছে আইআইটি বম্বের শিক্ষক, ছাত্রছাত্রী ও পর্রীকরের বন্ধুরা ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *