নিজস্ব সংবাদদাতাঃ
আমেরিকায় ইউরোপীয় উপনিবেশ স্থাপনের আগে দ্বৈতসত্তা বিশিষ্ট মানুষদের কেন্দ্র করে সমকামিতার বিশেষ একটি প্রকারের স্বীকৃতি ছিল। সাধারণত এই ধরণের মানুষকে ছোটবেলাতেই শনাক্ত করা হত, তার মা-বাবা তাকে উক্ত স্বীকৃত পথে জীবন কাটানোর প্রস্তাব দিতেন, আর সন্তান সম্মত হলে তাকে সঠিক পদ্ধতিতে পালন করে তার নির্বাচিত লিঙ্গের জন্য নির্দিষ্ট আচারের শিক্ষা দেওয়া হত। দ্বৈত সত্তার বা সমকামী মানুষ সাধারণত শামানের স্থান লাভ করত এবং সাধারণ শামানদের চেয়ে অধিক ক্ষমতাশালী বলে গণ্য হত। তাদের যৌনসঙ্গী হত গোষ্ঠীর অন্যান্য সমলিঙ্গের সদস্যেরা।
১৯৮৬ সালে মার্কিন সর্ব্বোচ্চ আদালত বোয়ার বনাম হার্ডউইক মামলার রায়ে জানায়, রাষ্ট্র সমকামীকে শাস্তিযোগ্য অপরাধ মনে করে। কিন্তু ২০০৩ খ্রিঃ এই রায় বাতিল হয়ে যায়। আমেরিকায় আজ সমকামিতা কোনও অপরাধ নয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news