নিজস্ব সংবাদদাতা
থাইল্যান্ডের গুহায় গত দু সপ্তাহ ধরে আটকে থাকা ১২জন ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করার কাজ শুরু হল। শনিবার থেকে ফের বৃষ্টি শুরু হওয়ায় আজই উদ্ধারকাজ শুরু করার সিদ্ধান্ত নেয় থাই সেনা। এই সকল ফুটবলারদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে । আর এদের বেশীরভাগই সাঁতার জানে না। জানা গিয়েছে, সকাল ১০টা থেকে উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। এক একটি ছেলের সঙ্গে দু জন করে ডুবুরী থাকবে বলে জানা গিয়েছে। তবে একজনকে উদ্ধার করতে অন্তত ১০ থেকে ১১ ঘন্টা লাগবে বলে জানা গিয়েছে। এদিকে গত দু সপ্তাহ ধরে আটক ফুটবল টিমটি খাবার ও অক্সিজেনের অভাবে এমনিই দুর্বল হয়ে পড়েছে। এর ওপর ১১ ঘন্টার ডাইভিং এর ধকল কতজন নিতে পারবে সে নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে থাইল্যান্ডে বৃষ্টি শুরু হওয়ায় রবিবারই উদ্ধার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ফিফার প্রেসিডেন্ট এই ফুটবল দলের সকলের প্রসংশা করে তাদের ফুটবল ওয়ার্ড কাপের ফাইনালে বিশেষ আমন্ত্রণ জানআন। তবে প্রতিকুল পরিস্থিতির মধ্যে কতজনকে সুস্থভাবে বাইরে আনা যাবে সেটাই এখন চ্যালেঞ্জ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news