Breaking News
Home / TRENDING / প্রধানমন্ত্রী বাসভবনে আগুন, চাঞ্চল্য এলাকায়

প্রধানমন্ত্রী বাসভবনে আগুন, চাঞ্চল্য এলাকায়

ওয়েব ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন সংলগ্ন এসপিজি রিসেপশনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিল্লিতে। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে ৯ লোককল্যাণ মার্গে এসপিজি রিসেপশন এলাকায় আগুন লাগে। 

প্রথমে খবর পাওয়া যায়, ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লেগেছে। কিন্তু পরে জানা যায় ওই খবর ভুল। প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়, ‘হালকা আগুন লেগেছিল ৯ লোককল্যাণ মার্গে। মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ড হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন সুরক্ষিত রয়েছে।’ আসলে এসপিজি রিসেপশনে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরেই দমকলের ৯টি ইঞ্জিন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করে। মূলত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *