নিজস্ব সংবাদদাতা
পুলিশের তৎপরতায় মোবাইল ও পার্স ফেরত পেলেন মহিলা। সোমবার দুপুরে গড়িয়া-বারুইপুর রুটের একটি বাসে একটি এলজি কোম্পানীর ফোন এবং একটি পার্স পড়ে থাকতে দেখেন যাত্রীরা । বাইপাসে কর্তব্যরত এক পুলিশকর্মীর হাতে ব্যাগ ও ফোনটি তুলে দেন কন্ডাক্টর। এরপর নিজস্ব তৎপরতায় ফোনের মালিক রিমা মজুমদারকে যোগাযোগ করতে সক্ষম হন ওই পুলিশকর্মী। এরপর সন্ধ্যের মধ্যেই ব্যাগ ও মোবাইল তার মালিকের হাতে তুলে দেন তিনি। কলকাতা পুলিশের ওই কনস্টেবলের তৎপরতায় খুবই খুশী রিমা মজুমদার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news