Breaking News
Home / TRENDING / পুজোর মুখে ক্যানেল সেতু পরিত্যক্ত ঘোষণা, বিপাকে ১৫টি গ্রাম

পুজোর মুখে ক্যানেল সেতু পরিত্যক্ত ঘোষণা, বিপাকে ১৫টি গ্রাম

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:
ক্যানেল সেতু পরিত্যক্ত ঘোষণায় বিপাকে বর্ধমানের বুদবুদের লোয়া-কৃষ্ণরামপুরের প্রায় ১৮ টি গ্রামের বাসিন্দারা। পুজোর মুখে ঝুঁকি ঠেকাতে যাতায়াতের বিকল্প ব্যবস্থার জন্য সেতু পরিদর্শন করলেন গলসী-১ নং ব্লক প্রশাসন ও স্থানীয় বিধায়ক। বুদবুদ থেকে কসবা, প্রায় ১৫ কিলোমিটার সড়কের ওপর পান্ডুদহ এলাকায় রয়েছে সেচ ক্যানেল সেতু। দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কার না হওয়ায় বর্তমানে সেটির অবস্থা বিপজ্জনক হয়ে উঠেছে। খানাখন্দে ভর্তি। ভেঙে পড়েছে সেতুর রেলিং। আবার কোথায় ছেড়ে পড়েছে সেতুর ঢালাই চাঙড়। তবুও এই সেতুর ওপর দিয়ে ১৮ টি গ্রামের বাসিন্দাদের বুদবুদ ও বর্ধমানে নিত্যদিন যাতায়াত করতে হয়। সম্প্রতি মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর রাজ্যের সমস্ত সেতু পরীক্ষা শুরু হয়। বুদবুদের সেতুটি পরীক্ষার পর পরিত্যক্ত ঘোষণা হয়।
কিন্তু পুজোর মুখে পরিত্যক্ত ঘোষণা করায় বিপাকে পড়েছে গ্রামবাসীরা। পুজোয় গ্রামবাসীদের যাতে সমস্যা না হয়, যাতায়াতের বিকল্প ব্যবস্থার জন্য সেতু পরিদর্শনে যায় গলসীর বিধায়ক ও প্রশাসনিক কর্তারা। বিধায়ক অলোক মাঝি ও গলসী-১ নং পঞ্চায়য়েত সমিতির সহ- সভাপতি অনুপ চট্টোপাধ্যায় জানান,” পুজোর সময় যাতে কোনও অঘটন না ঘটে, তার বিকল্প ব্যবস্থার জন্য গ্রামবাসীদের নিয়ে মিটিং করা হয়েছে। আপতত সেতুতএ ভারী যান ও  বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *