Breaking News
Home / TRENDING / পিডিপি ছাড়া সব দলের দুমুখো রাজনীতিই কাশ্মীরে অশান্তির মূল কারন : সত্যপাল মালিক

পিডিপি ছাড়া সব দলের দুমুখো রাজনীতিই কাশ্মীরে অশান্তির মূল কারন : সত্যপাল মালিক

ওয়েব ডেস্ক
জম্মু কাশ্মীরের অশান্ত পরিস্থিতির জন্য কংগ্রেস, ন্যাশনাল কন্ফারেন্স এবং পাকিস্তান এবং কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে দায়ী করলেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি বলেন, পিডিপি ছাড়া কাশ্মীরের সব দলই জম্মু কাশ্মীরের জনগনকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। সব দলের নেতারাই দিল্লিতে বসে এক কথা বলেছেন, আর শ্রীনগরের এয়ারপোর্টে নেমেই অন্য কথা বলেছেন। এর ফলে কাশ্মীরের যুব সমাজের মধ্যে অবিশ্বাস এবং অসন্তোষ গড়ে উঠেছে বলে অভিযোগ করেন সত্যপাল মালিক। তিনি আরও বলেন, পাকিস্তানের উস্কানিতেই মাত্র ৫০০ টাকার বিনিময়ে নিরাপত্তাবাহিনীর দিকে পাথর ছুঁড়ছে কাশ্মীরের যুবকরা। উল্লেখ্য, কিছুদিন পরেই জম্মু কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *