Breaking News
Home / TRENDING / পায়ের তলার মাটি সরছে, মমতার থাপ্পড় আক্রমণে জবাব মোদীর

পায়ের তলার মাটি সরছে, মমতার থাপ্পড় আক্রমণে জবাব মোদীর

নীল রায়:

“পায়ের তলার মাটি সরে গেছে। তাই আমাকে থাপ্পড় মারার গালাগালি দিচ্ছেন দিদি।” বৃহস্পতিবার বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যারকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বাঁকুড়ার প্রার্থী সুভাষ সরকারের হয়ে প্রচার জনসভায় অংশ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানেই প্রধানমন্ত্রী বলেন, ”নিজের কুর্সি ছাড়া কিছুই বোঝেন না দিদি।  দিদি বুঝেছেন পায়ের তলার মাটি সরছে।” তিনি আরও বলেন ”আমাকে থাপ্পড়ের গালি দিয়েছেন দিদি। অভিধানের সব গালি হজম করার ক্ষমতা রয়েছে আমার। অসহায় হয়ে থাপ্পড় মারার কথা বলেছেন।” মোদী বলেন, “অহঙ্কারে দিদি আমার ফোন ধরেননি। এই অহঙ্কারই দিদির পতনের কারণ হবে।” প্রসঙ্গত, গত ৭মে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেনন, ”যখন মোদী বাংলায় এসে বলেন, মমতাদিদি তোলাবাজ। তখন মনে হয়, দিই একটা ঠাসিয়ে গণতন্ত্র্রের থাপ্পড়।” ফণী ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি জানতে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে মুখ্যমন্ত্রীকে বার তিনেক ফোন করা সত্ত্বেও ফোন ধরেননি মমতা, এমনটাই অভিযোগ ছিল কেন্দ্রীয় সরকারের। এদিনের সভা থেকে তারই জবাব দিলেন মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, ”দেশের প্রধানমন্ত্রীকে মানতে রাজি নন দিদি। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানতে চান। দিদি যতই রাগ দেখান, বিজেপি বিরোধিতা করবে।” তৃণমূল জমিনার সিন্ডিকেট-রাজ প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর অভিযোগ,  ”কেন্দ্রের টাকা লুঠ করে তৃণমূলের সিন্ডিকেট চলছে। ভাইপো আর তোলাবাজদের দিকে নজর দিদির। কয়লা খাদানেও তৃণমূল রাজ চলছে।জগাই মাধাইয়ের সরকার চলছে বাংলায়।” বক্তৃতার এই অংশ বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। সঙ্গে রবি ঠাকুরের জন্মবার্ষিকীতে বাংলা শান্তি কামনা করি নিজের বক্তৃতা শেষ করেন নরেন্দ্র মোদী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *