নিজস্ব প্রতিবেদন:
কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। এদিকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নেতা বলদেব কুমার পাকিস্তানে সংখ্যালঘুদের অধিকার নিয়ে সরব হল। তিনি বলেন, পাকিস্তানে সংখ্যালঘুদের মর্যাদা বিপন্ন হচ্ছে। তাঁরা সেখানে নিরাপত্তার অভাব বোধ করছেন।
দু’দিন আগে পঞ্জাবের খান্নায় এসেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির এই নেতা। সেখানে তিনি বলেন, সংখ্যালঘুদের টার্গেট করছে পাক সরকার। তিনি অভিযোগ তোলেন, রাজনৈতিক কারণে সংখ্যালঘুদের খুন করা হচ্ছে পাকিস্তানে। কিছুদিন আগে জোর করে এক শিখ মহিলাকে মুসলিম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়।
কিছুদিন আগে এক শিখ মহিলাকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হয়। এমনকি তাঁকে জোর করে মুসলিম ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। সেই মেয়েটি পাকিস্তানের পঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী মহম্মদ সারোয়ারের সঙ্গে দেখা করে পুনরায় আগের অবস্থানে ফিরতে চেয়েছে। এমনকি তাঁর পরিবার যে তাঁকে মারার হুমকি দিচ্ছে তিনি তাও জানান।
কুমার ৪৩ বছরের খাইবার পাখতুয়া প্রদেশের বারিকোটের প্রাক্তণ বিধায়ক। একটি পাবলিকেশনের অনুষ্ঠানে কুমার অভিযোগ করেন, ইমরান খান তাঁর প্রতিশ্রুতি মতো নতুন পাকিস্তান গড়তে ব্যর্থ। তিনি আরও অভিযোগ করেন, কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার আরও বেড়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news