ওয়েব ডেস্ক:
বিধানসভা নির্বাচনের ১ দিন আগেই ফের মাও হামলা ছত্তিশগড়ে। রবিবার সকালে ছত্তিশগড়ের কাঁকের জেলায় ৬টি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এই বিস্ফোরণে এক বিএসএফ সাব ইন্সপেক্টর আহত হয়েছেন। জানা গিয়েছে, রবিবার সকাল ৮.৩০ নাগাদ কোলিয়াবেড়া এলাকায় বিএসএফ টহলদারি করার সময় বিস্ফোরণগুলি ঘটে। আহত হন সাব ইন্সপেক্টর মহেন্দ্র সিংহ । তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । বিস্ফোরণের পর এলাকা ঘিরে চিরুনী তল্লাশি শুরু হয়েছে। এদিকে বীজাপুরে বিএসএফের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে ১ মাওবাদীর মৃত্যু হয়েছে। ১২ তারিখের নির্বাচনের আগে বস্তর সহ মাও অধ্যুষিত এলাকাগুলিতে ১ লক্ষ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। মাওবাদীরা আগেই গ্রামবাসীদের ভোট বয়কট করার ডাক দিয়েছে । ১২ নভেম্বর ছত্তিশগড়ে ১৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এরমধ্যে বস্তর, কাঁকের, সুকমা, বীজাপুর, দান্তেওয়াড়া, নারায়ণপুর, কোন্দাগাঁও এবং রাজনন্দগাঁও- এই ৮টি জেলা মাও অধ্যুষিত।
Jagun: Indian army operation close to the ambush site where 2 Assam Rifles troopers were killed three other injured in a militant attack near Jagun in Tinsukia district, Assam on Sunday. PTI Photo(PTI1_22_2017_000193B)
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news