তীর্থ মাহাতো
নয়া কীর্তি রস টেলরের। স্টিফেন ফ্লেমিংকে টপকে গেলেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক এখন রস টেলর। তঁার মোট রান ৮০২১ রান। নিউজিল্যান্ডের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান ও অর্ধশতরানের রেকর্ড তঁার পকেটে। কিন্তু টেস্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক ফ্লেমিং। তঁাকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে টেলরের সামনে। আর মাত্র ৬৪৯ রান দূরে রয়েছেন টেলর, ফ্লেমিংয়ের থেকে। শীর্ষে বিরাট, তারপর রয়েছেন এবিডি বিলিয়ার্স ও সৌরভ গাঙ্গুলি। রস টেলর বলেন, খুব ভাল লাগছে। প্রতিদিন চ্যালেঞ্জ আমাদের ক্রিকেটারদের কাছে। আরও অনেকটা পথ যেতে হবে। আরও পরিশ্রম করতে হবে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news