তীর্থ মাহাতো অ্যাডিলেডে ভারতের জয়ের মাঝেও ভুল করেও পার পেয়ে গেলেন ধোনি। কারর চোখে পড়ল না সেই ভুল। কারর চোখে পড়ল না তো কী হয়েছে, বর্তমানে সমাজের চোখ অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ে গেলেন মাহি। ব্যস, তারপরই সেই ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল দুনিয়ায়। ধোনির সেই ভুলটা কী আপনার চোখে পড়েছে? ভারত ব্যাট করছে। ক্রিজে ধোনি জুটি বেঁধে ব্যাট করছিলেন দীনেশ কার্তিকের সঙ্গে। ঘটনা ঘটে ৪৫ ওভারের শেষ বলে। নাথান লিওর শেষ বলে লেগে মেরে এক রানের জন্য ছোটেন তিনি। কিন্তু, পুরো রানই শেষ করলেন না ধোনি। এবং তা আম্পায়ারের নজর এড়িয়ে যায়। তারজন্য আগামী দিনে ধোনির কোনও শাস্তি হবে কিনা তা সময় বলবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news