Breaking News
Home / TRENDING / ধর্মতলার পাল্টা হলদিয়ায় দিলেন মুকুল

ধর্মতলার পাল্টা হলদিয়ায় দিলেন মুকুল

নিজস্ব সংবাদদাতা, হলদিয়া:
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে পালটা বিঁধলেন বিজেপি নেতা মুকুল রায়। ২১ জুলাইয়ের শহিদ স্মরণ মঞ্চ থেকে বিজেপি ও মোদিকে উদ্দেশ্য করে মমতা বলেছিলেন, যারা মঞ্চ ঠিক করে বাঁধতে পারেনা তারা দেশ চালাবে কি করে? মঙ্গলবার হলদিয়ায় সাংবাদিকদের কাছে তার উত্তরে পালটা মমতাকেই নিশানা করলেন মুকুল রায়। মুকুল বলেন, ‘মমতা যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি সেই দফতরটাই ভাল করে চালাতে পারেনি তো দেশ চালাবেন কি করে? মমতা মোদির মঞ্চ ভাঙার জন্য বিজেপিকে দায়ী করছে। অথচ মমতা রেল মন্ত্রী থাকার সময় জ্ঞানেশ্বরী সহ যে দুর্ঘটনাগুলি ঘটেছিল তার দায় কি মমতা নিয়েছিলেন?’ মুকুল আরও বলেন, ‘মমতার দেশ সম্বন্ধে কোনও জ্ঞান নেই। অথচ ৫৪৩টা কেন্দ্র থেকে বিজেপিকে হটানোর ডাক দিয়েছেন। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূল রাজ্যের ৪২ আসন তো দূরের কথা, ২০-ই পার করতে পারবে কিনা সন্দেহ। তাঁর দাবি, ২০১৯ এর লোকসভা ভোটে তৃণমূল প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে। আর ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে খুঁজেই পাওয়া যাবে না। মমতার ফেডারেল ফ্রন্ট গঠনের সমালোচনা করে বলেন, ‘বিরোধীরা ফেডারেল ফ্রন্ট বলছেন। ফ্রন্টের নেতা কে হবেন?’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *