Breaking News
Home / TRENDING / দ্বিতীয় দফার ভোট নিরাপত্তা খতিয়ে দেখতে কাল থেকে জেলা সফরে বিবেক

দ্বিতীয় দফার ভোট নিরাপত্তা খতিয়ে দেখতে কাল থেকে জেলা সফরে বিবেক

নীল বণিক

দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের রাজ্যে আসছেন লোকসভা ভোটে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। আজ সন্ধ্যা সাতটায় পোর্ট ট্রাস্টের অতিথিশালায় তিনি বৈঠক করবেন। রাজ্যে প্রথম দফা লোকসভা নির্বাচন পরবর্তী হিংসা এবং দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের নিরাপত্তা নিয়েই বৈঠকে আলোচনা হবে। বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইন-শৃঙ্খলা। থাকবেন কলকাতা পুলিশের নগরপালও।

কমিশন সূত্রে খবর, আগামিকাল দুবে রওনা হবেন রায়গঞ্জ, দার্জিলিং ও জলপাইগুড়ি সফরে। ১৮ এপ্রিল এই ৩ জেলায় লোকসভা নির্বাচন। এই তিন জায়গাতেই গিয়ে সরেজমিনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক। কমিশন সূত্রে খবর, এই তিন লোকসভা কেন্দ্রে হেলিকপ্টারে করেই যাবেন দুবে।

দ্বিতীয় দফার ভোটেও সব বু্থে প্রথম দফার চেয়ে বেশিসংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানা গিয়েছে। এই ৩ লোকসভা কেন্দ্রের সব বুথে সশস্ত্র বাহিনী থাকলেও কেবল, স্পর্শকাতর বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে বলে কমিশন সূত্রে খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. পশ্চিমবঙ্গের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কিছু কলঙ্কময় ইতিহাস আছে বলে খবরে প্রকাশ।

    ২০০৯ সালে বিবেক দুবে যখন ছিলেন অন্ধ্রপ্রদেশ পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, সেই সময় তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁর নয়ডার বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবল মুরলীনাথের রহস্য মৃত্যু হয়। সেই ঘটনায় পরোক্ষ যোগের অভিযোগে বিবেক দুবে এবং নয়ডার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক আব্রাহাম লিঙ্কনকে সাওপেন্ড করা হয়। ২০০৯-এর ৩০ জুলাই মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে উদ্ধার হয়েছিল কনস্টেবল মুরলীনাথের দেহ। শুরু হয় বিভাগীয় তদন্ত। এক মাস কাটার আগেই ২৪ অগস্ট বিবেক দুবে এবং আব্রাহাম লিঙ্কনকে সাসপেন্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *