Breaking News
Home / TRENDING / দেশে বাড়ছে করোনা সংক্রমণ, এখনই খুলছে না তাজমহল সহ একাধিক স্থাপত্য কেন্দ্র

দেশে বাড়ছে করোনা সংক্রমণ, এখনই খুলছে না তাজমহল সহ একাধিক স্থাপত্য কেন্দ্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

দেশে করোনা সংক্রমণের হার ক্রমশ বাড়ছে, এই পরিস্থিতিতে তাজমহল সহ একাধিক স্থাপত্য না খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগে সরকারের তরফে জানানো হয়েছিল, ৬ জুলাই থেকে তাজমহল ও অন্যান্য স্থাপত্য পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সিধান্ত থেকে পিছু হঠল সরকার।

এর আগে উত্তরপ্রদেশের পর্যটন মন্ত্রী টুইট করে জানিয়েছিলেন, উত্তরপ্রদেশের তাজমহল সহ সমস্ত ঐতিহাসিক স্থাপত্য ৬ জুলাই খুলে দেওয়া হবে। কিন্তু করোনা সংক্রমণ যেভাবে দেশ জুড়ে বৃদ্ধি পাচ্ছে তাতে এখনই না খোলার সিধান্ত নিয়েছে সরকার। করোনা সংক্রমণের কারণে গত ১১০ দিন ধরে বন্ধ রয়েছে ভারতের অন্যতম সেরা স্থাপত্য তাজমহল। 

এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছিল, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে সংরক্ষিত সমস্ত স্থাপত্য কেন্দ্র ৬ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। তবে যাঁদের ই-টিকিট রয়েছে, তাঁরাই শুধুমাত্র প্রবেশ করতে পারবে। প্রত্যেক পর্যটকের মাস্ক পরা বাধ্যতামূলক। উল্লেখ্য, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে ৩০০০ এর বেশি স্থাপত্য ও ধর্মীয় কেন্দ্র রয়েছে। কোভিড-১৯ অতিমারীর জন্য ১৭ মার্চ থেকে সবগুলোই বন্ধ রয়েছে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *