ওয়েব ডেস্ক:
নিজের বিয়ের সবকিছু অন্যন্য হবে, এমনটা সকলেই চায়। কিন্ত অন্যন্যতা বজায় রাখতে দীপিকা রণভীর যা করছেন, তা দেখে চোখ কপালে উঠতে পারে আম জনতার। দীপিকা রণভীর বিয়ের ভোজের দায়িত্বে থাকা শেফকে শর্ত দিয়েছেন যে তিনি বিয়েতে যা রান্না করবেন, তা আর কখনও কোথাও রাঁধতে পারবেন না। এছাড়াও অতিথি ও নিমন্ত্রিতদের বলা হয়েছে, মোবাইল নিয়ে ঢোকা যাবে না বিয়ের মণ্ডপে। কিন্ত এমন আজগুবি সিদ্ধান্ত কেন? জানা গিয়েছে সোনমের বিয়ের ভিডিয়ো মোবাইল মারফত ফাঁস হওয়ার ফলেই এই সিদ্ধান্ত যুগলের। উল্লেখ্য, ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন রণভীর দীপিকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news