Breaking News
Home / TRENDING / দিল্লিতে দূষণ আটকাতে ভারী বাহনের ঢোকার নিষেধাজ্ঞা জারি

দিল্লিতে দূষণ আটকাতে ভারী বাহনের ঢোকার নিষেধাজ্ঞা জারি

ওয়েব ডেস্ক:
দূষণের মাত্রা ‘অতি ক্ষতিকর’ লেভেলে পৌঁছে যাওয়ায় দিল্লিতে রাত ১১টার পর ভারী বাহন ও ট্রাকের ওপর নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। এমনিতে দিনের বেলা সকাল ৯টার পর শহরে ভারী বাহনের চলাচল নিষেধ ছিল। দেওয়ালীর পর দূষণ মাত্রা ছাড়িয়ে যাওয়ায় রবিবার রাত পর্যন্ত রাজধানীতে ভারী বাহনের চলাচল বন্ধ করা হল। দিল্লি সীমান্তে ট্রাকের চেকিং করে একমাত্র জরুরি সামগ্রী নিয়ে যাওয়া ট্রাকগুলিকেই শহরে ঢুকতে দেওয়া হচ্ছে। এর মধ্যে চাল, আটা, দুধ, সবজি ও পেট্রলের ট্রাক রয়েছে। দূষণ নিয়ন্ত্রণে রবিবার পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে রাজধানী ও সংলগ্ন এলাকার ইঁটভাটাগুলিকেও। বন্ধ রয়েছে বহুতল নির্মাণের কাজ। উল্লেখ্য, গতমাসেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় দিল্লিতে দূষণ আটকাতে শুধু পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর জন্য । বাজি পোড়ানোর সময়সীমাও বেঁধে দেয় আদালত। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বেপরোয়াভাবে বাজি ফাটানো হয়। ফলে দূষণ
সীমা ছাড়িয়ে পৌঁছে যায় অতি ক্ষতিকর মাত্রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *