Breaking News
Home / TRENDING / ‘তৎকালীন তৃণমূল’ মানস নন, মেদিনীপুরে অখিলকে চান কর্মীরা

‘তৎকালীন তৃণমূল’ মানস নন, মেদিনীপুরে অখিলকে চান কর্মীরা

নীল রায়

পুরনো দিনের অখিল গিরি না ‘তৎকাল তৃণমূল’ মানস ভুঁইয়া! মেদিনীপুর লোকসভায় এই দুই নাম নিয়ে জোর আলোচনা তৃণমূলের অন্দরমহলে। এই লোকসভা কেন্দ্রে অখিল গিরিকে প্রার্থী করুন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই চাইছে নিচুতলার কর্মী সমর্থকরা। বর্তমানে তিনি পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের বিধায়ক। শোনা যাচ্ছে মেদিনীপুর আসনে দাঁড়াতে পারেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাই তৃণমূল নেতৃত্বের ভাবনায় ঘোরাফেরা করছে রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়ার নাম। ‌ যিনি আবার এই মেদিনীপুর জেলারই ভূমিপুত্র। দীর্ঘদিন কংগ্রেসের টিকিটে এই জেলার সবং আসন থেকে বিধায়ক ছিলেন। কিন্তু তিনি তৃণমূলে যোগ দিয়েছেন মাত্র আড়াই বছর আগে। আর অখিল গিরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গী। পূর্ব মেদিনীপুর জেলায় যারা প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে একজন অখিল। মাত্র দেড় মাসের ব্যবধানে ১৯৯৮ সালে লোকসভা ভোট লড়তে হয়েছিল তৃণমূলকে। সেই সময় কাঁথি লোকসভা কেন্দ্রে মমতার প্রার্থী ছিলেন অখিল গিরি। কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে ছিলেন কাঁথির বর্তমান তৃণমূল সাংসদ শিশির অধিকারী। ‌ প্রবল লড়াই করেও ওই আসনে ৫০ হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে সিপিএমের সুধীরকুমার গিরির কাছে হেরে যান অখিল। তাই নিচুতলার কর্মীদের আবদার অন্তত এবার, পুরনো কর্মীদের সম্মান দেওয়ার কথা ভাবুন নেত্রী। সম্প্রতি একাধিক জনসভায় দলের পুরনো দিনের কর্মীদের সম্মান দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর এমন বক্তব্য শুনে কর্মী-সমর্থকরাও বুক বাঁধতে শুরু করেছেন। সেই যুক্তিতেই এবার অখিলকে মেদিনীপুর লোকসভায় প্রার্থী দেখতে চাইছেন জোড়া ফুলের তৃণমূল স্তরের কর্মী-সমর্থকরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *