নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর:
উত্তর দিনাজপুরের চোপড়া থানার দাসপাড়া গ্রামপঞ্চায়েতে কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষে এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে চোপড়ার দাসপাড়া গ্রামপঞ্চায়েতের চোপড়ামারি এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায় কংগ্রেস আশ্রিত দুস্কৃতীরা। বৃহস্পতিবার চোপড়া থানার পুলিশ চোপড়ামারি গ্রামে তদন্তে গেলে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বোমা গুলি নিয়ে পুলিশের উপর আক্রমণ করে বলে অভিযোগ । কংগ্রেসের পাল্টা অভিযোগ, পুলিশের গুলিতে সমিরুল ইসলাম ও অরিফুল ইসলাম নামে তাদের দুই কর্মী গুলিবিদ্ধ হয়। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানোর পাশাপাশি চলছে পুলিশের টহলদারি। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news