নিজস্ব সংবাদদাতা:
ভারতের সেমি ফাইনালে ওঠার সেলিব্রেশনের জন্য তৈরি মাছ। তিস্তার জলে সাম্প্রতিক সময়ে ধরা পড়া সবচাইতে বড় চেহাড়ার বাঘা আড় নিলামে উঠলো ছয়শো টাকা কেজি দরে। শনিবারের সকালে মাছ দেখতে, সেলফি তুলতে ভীড় জলপাইগুড়ির স্টেশন বাজারে।
দশ বারোজন জেলেকে নাকানি চুবানি খাইয়ে অবশেষে ধরা পড়লো বাহুবলী চেহারার এই বাঘাড়। তবে এখনই নয়। ভারত সেমিফাইনালে উঠছেই। তার জন্য ছয়শো টাকা কেজি দরে এই মাছ কিনে রবিবারের বাজারের জন্য তুলে রাখলেন জলপাইগুড়ি স্টেশন বাজারের মাছ বিক্রেতা জ্যোতিষ দাস।
ওজন ১০২ কেজি। মাছ বিক্রেতা জ্যোতিষের দাবি সাম্প্রতিক সময়ে তিস্তায় ধরা পড়া এটাই সবচাইতে বড় মাছ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news