নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও আবগারি দফতরের যৌথ অভিযানে প্রচুর পরিমাণে বেআইনি চোলাই মদ উদ্ধার করা হয় l সোমবার রাতে ডেবরা থানার রাধামোহনপুর, রায়পুর, তেবাগেরিয়া ও শ্রীরামপুর এলাকায় যৌথ অভিযান চালানো হয়। রাতভর তল্লাশি চালিয়ে ওইসব এলাকা থেকে ১৮০ লিটার তরল রাসায়নিক, ৪হাজার ৫০০ লিটার চোলাই মদ , ৪৮কেজি মদ তৈরির গুড় ও ২৬ টি হাড়ি উদ্ধার করা হয়েছে l তবে এদিনের অভিযানে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ও আবগারি দফতরl
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news