নিজস্ব সংবাদদাতা
সোমবার সকালে আকাশের মুখ ভার। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। ডার্বি জিতে ইস্টবেঙ্গলের আকাশে রোদ্দুর। চলল মিষ্টিমুখ। গোলাপ দিয়ে অভিনন্দন জানানোর পালা। অনুশীলন শেষে কোচ আলেসান্দ্রো থেকে ফুটবলারদের নলেন গুড়ের রসগোল্লা খাইয়ে মিষ্টি মুখের পর্ব চলল। সোমবার হালকা রিকোভারি সেশন চলল। ডার্বিতে কার কী ভুল হয়েছে, তা নিয়ে কোচ বক্তব্য রাখেন ফুটবলারদের সামনে।
ডার্বির পর এবার ইস্টবেঙ্গলের খেলবে চার্চিলের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে বুধবার কলকাতায় অনুশীলন করিয়ে গোয়া উড়ে যাবেন আলেজান্দ্রো। জানা গেল, গোয়ার অনুশীলনের জন্য ভাল মাঠ নেই। তাই, শহরে প্র্যাকটিস করিয়ে তারপর যাবেন লালহলুদ কোচ। গোকুলাম ম্যাচের পর ডার্বি জয়। এই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া ইস্টবেঙ্গল ফুটবলাররা। লালরিনডিকা রালতে বলেন, ‘ডার্বির আগে আমরা প্লেয়াররা ড্রেসিংরুমে মিটিং করেছিলাম। শপথ করেছিলাম, কোনভাবেই রবিবারের ম্যাচটা হারা চলবে না। লক্ষ্যে সফল। এবার পরের ম্যাচগুলো নিয়ে ভাবতে হবে।’ ডার্বি জয়ের উৎসবের মাঝেই ইস্টবেঙ্গলে রক্ষণ নিয়ে দুশ্চিন্তা রয়েছে। জাতীয় দলের শিবিরে যোগ দিতে চলে গেছেন ডিফেন্ডার সালাম রঞ্জন সিং। মেহতাব সিং এখনও পুরো ফিট হননি। কৌশিক সরকার গেছেন দার্জিলিং গোল্ড কাপে খেলতে। এ দিকে, অভিজ্ঞ কিংশুক দেবনাথকে আবার আই লিগের জন্য রেজিস্ট্রেশন করানো হয়নি। চার্চিলের বিরুদ্ধে ডিফেন্স কীভাবে সাজান, তা নিয়ে বেশ ভাল চাপে আছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news