Breaking News
Home / TRENDING / ঝাড়খণ্ডে ধরাশায়ী হতে পারে বিজেপি, ইঙ্গিত এক্সিট পোলে

ঝাড়খণ্ডে ধরাশায়ী হতে পারে বিজেপি, ইঙ্গিত এক্সিট পোলে

ওয়েব ডেস্কঃ

ঝাড়খণ্ডে ফের ক্ষমতায় আসবে না বিজেপি এমনই ইঙ্গিত পাওয়া গেল এক্সিট পোলে। সরকারের গঠনের ক্ষেত্রে বিরোধীদের পাল্লা ভারী বলেই মনে করা হচ্ছে। তবে এর আগে কোনও দলই ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। গত বিধানসভা নির্বাচনে বিজেপি ৩৫টি আসন পায়। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের পাঁচ বিধায়ককে সঙ্গে নিয়ে সরকার গঠন করে গেরুয়া শিবির। আজ পঞ্চম তথা শেষ দফার নির্বাচন হওয়ার পর এক্সিট পোলের ফল প্রকাশিত হয়েছে। 

ঝাড়খণ্ডে বিধানসভার মোট আসন ৮১। সরকার গঠনের জন্য দরকার ৪১টি আসন। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুসারে, ঝাড়খণ্ডে এ বার বিজেপি পেতে পারে ২২-৩২টি আসন। কংগ্রেস-জেএমএম-আরজেডি মহাজোট পেতে পারে ৪১টি আসন। এবিপি সি-ভোটার সমীক্ষা অনুসারে, বিজেপি পেতে পারে ২৮-৩৬টি আসন। মহাজোট পেতে পারে ৩১-৩৯টি আসন। তবে এক্সিট পোলের রায় মেনে নিতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, গত ৫ বছরে অনেক উন্নয়ন হয়েছে ঝাড়খণ্ডে। তাই পুনরায় এই রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *