Breaking News
Home / TRENDING / জিআরপির তৎপরতায় হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেল বাবা-মা

জিআরপির তৎপরতায় হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেল বাবা-মা

নিজস্ব সংবাদদাতা:

 

বেলুড় জিআরপির তৎপরতায় হারিয়ে যাওয়া আট বছরের মেয়েকে ফিরে পেলেন পরিবার। বাবা-মা’র হাতে তুলে দেওয়া হল। ঘটনার সূত্রপাত সোমবার ভোর ৬টায়।  

 

বর্ধমানের খণ্ডঘোষের বাসিন্দা পবিত্র মন্ডল তাঁর মেয়ে এবং স্ত্রীকে নিয়ে গিয়েছিল ছত্তিশগড়। ফেরার পথে হাওড়া থেকে বর্ধমানের ট্রেন ধরার সময় মেয়েকে ট্রেনে ওঠাতে পারলেও, ভিড়ের চাপে তাঁরা ট্রেনে উঠতে পারেনি। তাঁদের ছেড়েই ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায়। এরপর অসহায় বাবা মা স্টেশনে কান্নাকাটি শুরু করেন। খবর যায় হাওড়া জিআরপিতে। তারা সঙ্গে সঙ্গেই বেলুড় জিআরপিকে বিষয়টি জানায়। বেলুড় জিআরপির তৎপরতার সঙ্গে স্টেশনে মাইকিং শুরু হয়। ইতিমধ্যে সহযাত্রী যারা ট্রেনে ছিলেন তাঁরা বিষয়টি বুঝতে পেরে মেয়েটিকে বেলুড় স্টেশনে নামিয়ে দেন।

 

বেলুড় জিআরপির আধিকারিকরা মেয়েটিকে উদ্ধার করে। তার কাছে থাকা মায়ের মোবাইল নাম্বার ধরে ফোন করেন তারা। ততক্ষণে দম্পতি মেয়েকে খুঁজতে খুজতে ট্রেনে করে ব্যান্ডেল চলে যায়। জিআরপির ফোন পেয়ে তারা ফিরে আসেন বেলুড়ে। সেখানেই তাদের হাতে তুলে দেওয়া হয় হারানো মেয়েকে। জিআরপির তৎপরতায় আপ্লুত মন্ডল পরিবার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *