নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
কোলকাতার ধর্মতলা থেকে দিঘা যাওয়ার পথে নয়ানজুলিতে পড়ে উল্টে গেল একটি যাত্রীবাহী বাস। আহত হলেন বাসের প্রায় ৪০ জন যাত্রী। ঘটনাস্থল থেকে মারিশদা থানার পুলিশ তাঁদেরকে উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে ভর্তি করেছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজন বলে জানা গিয়েছে। কয়েকজন পর্যটক ও রয়েছেন ।
সোমবার ভোর ৫ টা নাগাদ ধর্মতলা থেকে দিঘা যাছিল যাত্রীবাহী বাসটি। জাতীয় সড়কের মারিশদার গয়াগিরির কাছে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে নয়িনজুলিতে উল্টে যায়। ওই বাসের যাত্রী বলেন, বাসের চালক ও হেল্পার তিনজন কোলঘাটে মদ্যপান করে। তারপরেই দ্রুত গতিতে দীঘার দিকে যাচ্ছিল বাসটি। চালকের মদ্যপানের জেরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো যায় বলে বাস যাত্রীদের অভিযোগ। ঘটনার পর বাসের চালক সহ তিনজন পালিয়ে যায়। মারিশদা থানার পুলিশ দুর্ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news