নিজস্ব সংবাদদাতা
জম্মু শ্রীনগর জাতীয় সড়কে চেকিংয়ের সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় একদল জঙ্গি । জানা গিয়েছে, গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। বুধবার সকালে ঝজ্ঝড় কোটলি মোড়ে গাড়ির চেকিংয়ের সময় এক ট্রাক থেকে নিরাপত্তারক্ষীদের ওপর গুলি চালায় ২ জঙ্গি । পুলিশের তরফে এই ঘটনার কথা উধমপুর ক্যাম্পে জানানো হয়। পালিয়ে যাওয়া ২ জঙ্গির খোঁজে তল্লাশি শুরু করেছে সেনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news