Breaking News
Home / TRENDING / জঙ্গি দমনে পদক্ষেপ না করলে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে, ফের হুঁশিয়ারি রাজনাথের

জঙ্গি দমনে পদক্ষেপ না করলে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে, ফের হুঁশিয়ারি রাজনাথের

নিজস্ব প্রতিবেদন:

 

ফের পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। শনিবার তিনি একটি আলোচনা সভায় যোগ দিয়ে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান কোনো পদক্ষেপ না নিলে টুকরো টুকরো হয়ে যাবে।

 

এদিন তিনি আরও বলেন, “কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে সীমান্তে জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে পাকিস্তান। জঙ্গিদের মদত না দিয়ে তাঁদেরকে নিকেশ না করলে, টুকরো টুকরো হয়ে যাবে পাকিস্তান।” পাকিস্তানকে রাজনাথের এই হুঁশিয়ার ফের জল্পনার সৃষ্টি করে। প্রশ্ন উঠছে, নতুন করে জঙ্গি দমনে ভারত কি ফের কোনো পদক্ষেপ নিতে চলেছে? কারণ পাকিস্তানি সেনার সহায়তায় সীমান্তে জঙ্গি কার্যকলাপ অনেক বৃদ্ধি পেয়েছে। সেদিকে কড়া নজর রয়েছে ভারতীয় সেনার। পাকিস্তানের এই পদক্ষেপের জন্যই ৩৭০ ধারা উঠে যাওয়ার ১ মাস পরও কাশ্মীরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে পারেনি প্রশাসন। 

 

এদিন কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেন, পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান যেভাবে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি করছে, তাতে করে একদিন পাক অধিকৃত কাশ্মীরের মানুষেরা ভারতের দিকে আসবে। তখন পাক অধিকৃত কাশ্মীর ভারতের ভূখণ্ডের সঙ্গে জড়িত হবে। তবে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন এনসিপি নেতা শরদ পাওয়ার। তিনি বলেন, আমি পাকিস্তানি গেলে অ্যাপায়ন পাই, অযথা ভারতের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। এখানের মানুষেরও উচিত পাকিস্তানের কেউ ভারতে এলে তাঁদেরকে আপ্যায়ন করা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *