চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
১৫ জুন লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ান শহীদ হন। উল্টো দিকে চিনের পিপলস লিবারেশন আর্মিরও অনেক জওয়ান এই সংঘর্ষে নিহত হয়েছেন বলে ভারতীয় সেনা ও বিদেশের একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। কিন্তু তারপরেও এই তথ্যকে সম্পূর্ণ অস্বীকার করেছে চিন। চিন সরকারিভাবে আহত ও নিহতের সংখ্যা জানায়নি। চিনের কমিউনিস্ট পার্টির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সেদেশের মানুষেরা।
মার্কিন সংবাদমাধ্যম ব্রিটবার্ট নিউজের প্রতিবেদন অনুসারে, গলওয়ান উপত্যকায় সংঘর্ষে ৪৩ জন চিনের জওয়ান হতাহত হয়েছেন। কিন্তু চিন সরকার নিহতদের সংখ্যা না জানানোয়, যেসব পরিবারের লোক প্রিয়জনদের হারিয়েছেন, তাঁরা সরকারের প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও এই সংঘর্ষে চিনা সংবাদমাধ্যমের এডিটর হু শিজিয়াং টুইট করে সেনাদের হতাহতের কথা স্বীকার করেছেন। এছাড়া চিনের সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে জওয়ানদের হতাহতের খবর গোপন করায় সরকারের সমালোচনা করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news