Breaking News
Home / TRENDING / গোয়ায় প্রস্তুতিতে বাগান কোচ খুশি না অখুশি??

গোয়ায় প্রস্তুতিতে বাগান কোচ খুশি না অখুশি??

প্রসেনজিৎ মাহাতো: 

 

গোয়ায় ১০ দিনের আবাসিক শিবিরের শেষ দিনে প্রস্তুতি ম্যাচে কালাঙ্গুটে অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ৬–‌‌১ গোলে জিতলো বাগান। গোল করেন নওরেম, চামোরো, দীপ, ধনচন্দ্র, জেসন, সুরাবুদ্দিন। এর আগে দুটো প্রস্তুতি ম্যাচেও জিতেছিল বাগান। গোয়ায় দলের প্রস্তুতিতে খুশি বাগান কোচ কিবু ভিকুনা। দুই বিদেশি ফান মোরান্তে ও সালভা চামোরোকে শিবিরে দেখে খুশি তিনি। দল শুক্রবার কলকাতায় আসবে। তখনই যোগ দেবেন আরও দুই বিদেশি। ঘরের ছেলেদের উন্নতিতেও খুশি ভিকুনা। বিশেষ করে আকাদেমির ফুটবলাররা তাঁর নজর কেড়েছে। জানিয়েছেন, সামনে কলকাতা লিগ ও ডুরান্ডের আগে হাতে যেটুকু সময় আছে, তার মাঝেই দল গোছাতে হবে। এই দুটো টুর্নামেন্ট পরবর্তী বড় টুর্নামেন্ট খেলার প্রস্তুতি বললেও ভুল হবে না। কলকাতা লিগে চারজন বিদেশি সই করলেও খেলতে পারবেন তিনজন, আই লিগে পাঁচজনকে খেলানোর সুযোগ থাকছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *