Breaking News
Home / TRENDING / গোরক্ষপুরে কৃষকদের জন্য ৭৫০০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা মোদীর

গোরক্ষপুরে কৃষকদের জন্য ৭৫০০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা মোদীর

ওয়েব ডেস্ক

আজ উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে কিষান সম্মান নিধি প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৫ হাজার কোটি টাকার এই প্রকল্পে কৃষকদের বছরে ৩টি কিস্তিতে ৬০০০ টাকার অর্থ সাহায্য দেওয়া হবে। এদিন প্রকল্পের ঘোষণা করতে গিয়ে মোদী বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। এই প্রকল্পের ফলে এবার দেশের বহু পরিশ্রমী কৃষক ডানা মেলে উড়তে পারবেন।
এই প্রকল্পের ফলে দেশের ১২ কোটি কৃষক লাভবান হবে বলে মনে করা হচ্ছে। আজই গোরক্ষপুরে প্রধানমন্ত্রীর ঘোষণার পর প্রায় ১ কোটি কৃষকদের প্রথম কিস্তির ২০০০ টাকা দেওয়া হবে। টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এদিন গোরক্ষপুরে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের সূচনা বুঝিয়ে দিল এনডিএ কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি ভোলেনি। উল্লেখ্য, নতুন কৃষি মরশুমের শুরুর আগে এই অর্থসাহায্যে কৃষকদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বাড়তি রোজগার ছাড়াও প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির মাধ্যমে দেশের বহু কৃষক সম্মানীয় জীবনযাপন করতে পারবে বলে মনে করছে কৃষি মন্ত্রক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *