Breaking News
Home / TRENDING / গোঘাটে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গোঘাটে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা:

 

গোঘাটের নকুণ্ডার কোটা এলাকায় কাশীনাথ ঘোষ নামে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত ছিলেন কাশীনাথ বাবু। পরিবার সূত্রে খবর, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও তাঁর হদিস মেলেনি। রবিবার সকালে স্থানীয় একটি খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর দেহ আরামবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

 

পরিবারের লোকজনের অভিযোগ, কাশীনাথ বিজেপি করত বলেই তৃণমূলের আক্রোশ। এই আক্রোশ থেকেই এই ঘটনা। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগ নেই, এটা বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল। 

 

উল্লেখ্য, কয়েকদিন আগেই গোঘাটের নকুণ্ডা এলাকার সক্রিয় তৃণমূল কর্মী লালচাঁদ বাগকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ২১ জনের নামে অভিযোগ দায়ের হয় থানায়। ওই অভিযুক্তদের মধ্যে কাশীনাথ ঘোষও ছিলেন বলে সূত্রের খবর। সব মিলিয়ে একই এলাকায় রহস্যজনক মৃত্যুর ঘটনায় রীতিমতো মত উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *