ওয়েব ডেস্ক
গুরুতর অসুস্থ গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের পরিবর্তে নতুন কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পারে বিজেপি। দলের তরফে এমনই ইঙ্গিত মিলেছে। আজ বিজেপির কোর কমিটির বৈঠকেও পর্রীকরের উত্তরসূরী নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। আজই বিকেলে গোয়ায় যাওয়ার কথা বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক বি এল সন্তোষের। সেখানে গিয়ে পুরো পরিস্থিতি বুঝে দিল্লি ফিরে রিপোর্ট দেবেন তিনি।
উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি থেকে প্যানক্রিয়াটিক ক্যান্সারে ভুগছেন মনোহর পর্রীকর। শনিবার রাত থেকে পর্রীকরের শারিরীক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকেরা তাঁকে ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন। এরপরই গোয়ায় নেতৃত্ব বদল নিয়ে চিন্তাভাবনার ইঙ্গিত দেয় বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news