Breaking News
Home / TRENDING / গণতন্ত্র যাত্রা প্রসঙ্গে ফের হাইকোর্টে যাবে বিজেপি

গণতন্ত্র যাত্রা প্রসঙ্গে ফের হাইকোর্টে যাবে বিজেপি

নীল বণিক

গণতন্ত্র বাঁচাও যাত্রা শুরু করতে ফের আদালতের দারস্থ হবে রাজ্য বিজেপি। প্রসঙ্গত শনিবার রাতে আইনশৃঙ্খলার দোহাই দিয়ে বিজেপির গণতন্ত্র যাত্রা বাতিল করেছে রাজ্য সরকার। নবান্নের এই সিদ্ধান্ত জানার পরেই রাজ্য সরকারকে তীব্র আক্রমণে নেমে পড়েছেন রাজ্য বিজেপির নেতারা।তাদের মতে রাজ্য সরকার, পুলিশ আর তৃণমূল কংগ্রেস যে একই ব্যক্তি তা স্পষ্ট হয়ে গিয়েছে। দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ জানিয়েছেন, গণতন্ত্র যাত্রা হলে তৃণমূল শেষ হয়ে যাবে তা বুঝতে পেরেই যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে অসুর বধ করতে বিজেপি পশ্চিমবঙ্গে যাত্রা করবেই। রাজ্য সরকারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বিজেপি প্রয়োজনে দেশের সর্বোচ্চ আদালতের দারস্থ হবে বলে জানান রাহুল সিংহ। তিনি আরও জানান, সোমবার বিজেপি ফের কলকাতা হাইকোর্টের দারস্থ হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *