চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী বিভিন্ন সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন। সংঘাতে জড়িয়েছেন রাজ্য সরকারের সঙ্গে। ফের একবার বিতর্ক তৈরি হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকদের জন্য বিশ্বভারতীতে নতুন ফতোয়া জারি করা হয়েছে। আর তা নিয়েই নানা মহল থেকে উঠছে প্রশ্ন। সমালোচনাও শুরু হয়ে গিয়েছে। সঙ্গীত ভবনের অধ্যাপক-অধ্যাপিকারা কোনও রকম অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা জারির নোটিশ দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।
নোটিশে উল্লেখ করা হয়ছে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাইরে কোনও রকম অনুষ্ঠান করতে নিষেধ করা হয়েছে, এমনকী অনলাইনে ভার্চুয়াল মাধ্যমেও কোনও গানের অনুষ্ঠানে যুক্ত হতে পারবে না অধ্যাপক-অধ্যাপিকারা। যদি বাইরের অনুষ্ঠানে যোগ দিতে হয় সেক্ষেত্রে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে কেউ যদি বাইরের কোনও অনুষ্ঠানে যোগ দেয় কিংবা অনলাইনে গানের অনুষ্ঠান করতে দেখা যায়, সেক্ষেত্রে কড়া ব্যবস্থা গ্রহণ করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সঙ্গীত ভবনের অধ্যক্ষ স্বপন কুমার ঘোষ ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ’ অনুযায়ী ওই নোটিশ জারি করেছেন। এ নোটিশ পাওয়াপ পর একাধিক অধ্যাপক-অধ্যাপিকা অনলাইনে ভার্চুয়াল মাধ্যমের একাধিক অনুষ্ঠান এখন বাতিল করতে বাধ্য হচ্ছেন।
দেশ-বিদেশের একাধিক ভার্চুয়াল অনুষ্ঠান থেকে সরে আসতে হচ্ছে তাঁদের। রবি ঠাকুরের স্মৃতিবিজরিত বিশ্বভারতীতে স্বাধীনতার উপর হস্তক্ষেপ মানতে পারছেন না বিশ্বভারতীর প্রাক্তনীরাও। বিশ্বভারতীর খোলামেলা পরিবেশকে আজ নষ্ট করে দিচ্ছে উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী, বলেই মনে করছেন বিশ্বভারতীর প্রাক্তনীরা। এই নতুন ফতোয়ার বিরুদ্ধ আন্দোলন হবে কিনা, সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news