
মৌ বন্দ্যোপাধ্যায়
ঠিক এই সমস্যাটাই হয়েছিল বৈশাখীর (নাম কাল্পনিক)।
আইএএস পাস করে বড় প্রশাসনিক পদ পেয়ে এবং নিজেকে প্রতিদিন প্রমাণ করতে করতে সে যখন কিঞ্চিৎ থিতু হলো, ভাবল এবার মা হওয়ার কাজটাও সেরে ফেলতে হবে, তখন সে ৩৫ পেরিয়েছে। গর্ভধারণ করতে গিয়ে বিবিধ সমস্যার সম্মুখীন হতে হলো তাকে পদে পদে।

শুধু বৈশাখী নয়, এই সমস্যার অভিজ্ঞতা এখন অনেকেরই হচ্ছে। ‘পুত্রার্থে ক্রিয়তে ভার্যার’ দিন সঙ্গত কারনেই অনেকদিন আগে শেষ হয়ে গেছে। পেশার জগতেও দ্রুত হারিয়ে যাচ্ছে পুরুষদের পেশা আর মহিলাদের পেশার ভাগাভাগি।
বৈশাখী যেমন প্রশাসনিক সার্ভিসে নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে জীবনের ৩৫ টা বসন্ত পার করে এক প্রকার বন্ধ্যাত্বের মুখে পড়েছিল, টলিগঞ্জের তিতলি (নাম কাল্পনিক) কর্পোরেট দুনিয়াতে স্ট্রাগল করতে করতে পেরিয়ে গেছিল মা হওয়ার আদর্শ সময়। যখন সে একটি বহুজাতিক সংস্থার একেবারে ওপরের দিকের একটি চেয়ারে বসল তখন শুরু হল তার নতুন চ্যালেঞ্জ। ৩৬ এর তিতলি হাড়ে হাড়ে বুঝল মা হওয়া কি মুখের কথা!
কলকাতার বিশিষ্ট gynecologist Dr S M Rahaman বললেন, এই রকম কেস এখন খুব নরমাল ঘটনা। তাঁর কথায়, এখন একজন মহিলার জীবনে মা হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনই জরুরী কেরিয়ার। একজন শিক্ষিত মহিলা তাঁর কেরিয়ার নিয়ে ভাববেন, এটাই স্বাভাবিক। আর এই নিয়ে তাঁর কোনও অপরাধ বোধ থাকারও কথা নয়।
তাহলে উপায়? কেরিয়ার তো হলো, মা হবার কী হবে?
Dr Rahaman এর উত্তর স্পষ্ট। শুধু মহিলা নয় পুরুষদের ক্ষেত্রেও দেখা দিতে পারে একই সমস্যা। বয়েস, obesity. সারাক্ষণ বসে বসে কাজ করা, এই সবের ফলে কমতেই পারে পুরুষের বাবা হবার ক্ষমতা।
পুরুষ বা মহিলা, উভয়ের জন্যেই একটি সমাধানের কথা বলছেন একদা দিল্লির AIMS এর স্ত্রীরোগ বিশেষজ্ঞ, বর্তমানে কলকাতার cradle fertility center এর কর্ণধার ও শহরের কয়েকটি নামী হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসক Dr S M Rahaman।
চিকিৎসক রহমানের কথায়,উপায় হল oosyte freezing ও sperm freezing । তবে বিষয়টা সম্পূর্ণ ভাবে ঐচ্ছিক। কেউ যদি মনে করেন তাঁর মা হওয়ার সেরা সময় টি জমিয়ে রাখবেন, আটকে রাখবেন একই জায়গায় আর আপনার বয়েস বাড়তে থাকবে !
তাহলে আপনার ২৮ বা ৩০ এর oosyte, যে সময়ের oosyte সন্তান উৎপাদনের জন্য বেশ ভাল, সেই oosyte freez করে রেখে আপনার ৩৫ পরবর্তী সময়েও সেই oosyte দিয়ে আপনি নিতে পারেন সন্তান।
পুরুষদের ক্ষেত্রেও একই ব্যবস্থা।
তাহলে?
বাবা-মা হওয়ার সেরা সময়টি রাখবেন নাকি ফ্রিজে জমিয়ে?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news