চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
এটি ছিল ২০১৫ সাল। ডঃ শশী রঞ্জন ও দেবায়ন সাহা এই জুটি স্বাস্থ্য পরিসেবাতে দৃষ্টান্ত তৈরির জন্য আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন দিল্লির এইমসে। নিজের জন্মভূমিতেই তাঁরা নতুনত্বের কাজ শুরু করেছিলেন।
তাঁরা সেদিন যে যাত্রা শুরু করেছিলেন, আজ ৫ বছর তাঁদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কোভিড-১৯ ভাইরাস ধ্বংস করার জন্য তাঁদের প্রযুক্তি অভাবনীয়ভাবে সাফল্য পেয়েছে। এবং সেই সাফল্য সম্প্রতি আইসিএমআর দ্বারা স্বীকৃতও পেয়েছে। তাঁদের আবিস্কারটি অন্যান্য কোনও পদ্ধতির মতো নয়। তাঁদের আবিস্কারটি রাসায়নিক ও বিকিরণ মুক্ত ডিভাইস। এবং এটি ভারতে তৈরি এমন প্রযুক্তি যা আমেরিকার এফডিএ নির্দেশিকা মেনে তৈরি হয়েছে। এটি মানব ও প্রাণীদের শরীরে সম্পূর্ণ নিরাপদ।
পেরসপিয়ানের সহ প্রতিষ্ঠাতা দেবায়ন সাহা বলেন, “আমরা মৌলিক পদার্থবিজ্ঞানের ব্যবহার করেছি যা জলের অনন্য বৈশিষ্ট্যকে ব্যবহার ও অতি-বৃদ্ধির মাধ্যমে জলকে একটি অ্যান্টিভাইরালে রূপান্তর করতে পারে। ওই অ্যান্টিভাইরাল পরিবেশে মুক্ত হয়ে যায়।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news