Breaking News
Home / TRENDING / কুখ্যাত হিজবুল জঙ্গি গ্রেফতার উপত্যকায়

কুখ্যাত হিজবুল জঙ্গি গ্রেফতার উপত্যকায়

ওয়েব ডেস্ক:

জম্মু কাশ্মীরের কিস্তওয়ার থেকে এক কুখ্যাত হিজবুল জঙ্গিকে গ্রেফতার করল জম্মু কাশ্মীর পুলিশ। রেওয়াজ আহমেদ নামের ওই জঙ্গির কাজ ছিল উঠতি যুবকদের মগজ ধোলাই করে হিজবুলে ভর্তি করানো। সেজন্য সোশাল মিডিয়ায় নিজের প্রোফাইলে নানা ধরনের উত্তেজক ভিডিও পোস্ট করত। মাঝেমধ্যেই মোস্ট ওয়ান্টেড হিজবুল জঙ্গি মহম্মদ আমিন ওরফে ‘জাহাঙ্গির’ এর সঙ্গে নিজের ছবি পোস্ট করত রেওয়াজ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে কিস্তওয়ার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে বহুদিন ধরেই তাদের রেডারে ছিল রেওয়াজ। কিস্তওয়ার অঞ্চলে তাকেই কাবু করতে পারছিল না পুলিশ ও সেনা। উল্টে রেওয়াজ ভুলিয়ে ভালিয়ে যুবকদের জেহাদী গড়ে তুলছিল। তাই এই গ্রেফতারকে উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করছে তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *