Breaking News
Home / TRENDING / কিরন বেদীর বিরুদ্ধে ‘পুলিশি জোর’ খাটানোর অভিযোগ নাতনির

কিরন বেদীর বিরুদ্ধে ‘পুলিশি জোর’ খাটানোর অভিযোগ নাতনির

ওয়েব ডেস্ক

প্রাক্তন আইপিএস অফিসার কিরন বেদীর বিরুদ্ধে পুলিশি জোর খাটিয়ে বাবার থেকে আলাদা করার অভিযোগ তুলল নাবালিকা দৌহিত্রী। সোশাল মিডিয়ায় একটি ভিডিও জারি করে এই নাবালিকা বলে, “নানী, আমি যখন তোমায় বলেছিলাম মা বাবাকে চটি দিয়ে মারছে, তখন তুমিই বলেছিলে এটা স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপার। কারও নাক গলানো উচিত হবে না। তাহলে আজ কেন পুলিশের জোর খাটিয়ে আমায় আমার বাবার থেকে আলাদা করতে চাইছ?” মেয়েটি আরও জানায় যে সে তার বাবার সঙ্গে খুশী এ সুরক্ষিত রয়েছে। মেয়েটি আরও বলে, কিরন বেদীর দৌহিত্রী হিসেবে দিদিমার ভূমিকায় সে লজ্জিত।

এদিকে ভিডিওটি ইউটিউবে পোস্ট করেন পরিচালক দীপিকা নারায়ন ভারদ্বাজ। তিনিও কিরন বেদীর ভূমিকার সমালোচনা করে বলেন ঘটনা এটার উল্টো হলেও কী কিরন বেদী একইভাবে নির্লিপ্ত থাকতেন? জামাইয়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ আনতেন না?

সংবাদ সংস্থাকে কিরন বেদী জানান, যেহেতু বিষয়টি বিচারাধীন তাই ভিডিওটি ডিলিট করার নির্দেশ দিয়েছে আদালত। ইউটিউবের তরফে ভিডিওটি ডিলিট করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *