প্রসেনজিৎ মাহাতো:
কাস্টমস ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে ইস্টবেঙ্গল। শতবর্ষের ইস্টবেঙ্গলে নাটক অব্যাহত। আইএফএ-ও নিজের সিদ্ধান্তে অনড়। তারা ম্যাচ করাবেই।
আইএফএ সচিব জয়দীপ মুখার্জি বলেন, “আগামীকাল কল্যাণীতে আমরা ম্যাচ আয়োজনের জন্য যা যা দরকার, সেই সমস্ত রকমের ব্যবস্থা রাখছি। ইস্টবেঙ্গল খেলতে যাবে কিনা সেটা ওদের ব্যাপার।”
ইস্টবেঙ্গল না খেললে কি পয়েন্ট কাটা যাবে? সেক্ষেত্রে কত পয়েন্ট কাটা যাবে?
এ প্রসঙ্গে জয়দীপ বলেন “ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ ও বিনিয়োগকারী সংস্থা আমাদের জানিয়েছে, ক্লাবের কোচ এখন থাকছেন না। তাই ২০ অক্টোবরের পর ম্যাচ হলে ইস্টবেঙ্গল খেলতে পারবে। তবে আমরা কাল কল্যাণীতে ম্যাচের আয়োজন করছি। মাঠে যা পরিস্থিতি হবে, রেফারি তার উপর রিপোর্ট দেবেন। সেটা হাতে পেয়ে আমরা সিএফএল কমিটিকে রিপোর্ট দেব। কিন্তু কালকের পর আইএফএ’র ছুটি পড়ে যাবে। লক্ষ্মী পুজোর পর খুলবে। তাই এই নিয়ে যা সিদ্ধান্ত হওয়ার লক্ষ্মী পুজোর পরই নেওয়া হবে।”
তবে শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল খেলতে না গেলে কাস্টমসকে তিন পয়েন্ট দিয়ে দেওয়া হবে। আইএফএর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাতেই হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news