ওয়েব ডেস্কঃ
স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম জম্মু-কাশ্মীর সফরে গেলেন অমিত শাহ। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে অমরনাথ যাত্রার খোঁজ খবর নেন অমিত। এছাড়া জঙ্গি হামলায় নিহত জওয়ানদের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি।
বৃহস্পতিবার জম্মু পৌঁছে জঙ্গি হামলায় মৃত জম্মু-কাশ্মীরের পুলিশ ইন্সপেক্টর আরশাদ আহমেদ খানের পরিবারের সাথে দেখা করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, ১২ জুন অনন্তনাগে জঙ্গিদের গুলিতে আহত হন বছর ৩৭-এর আরশাদ খান। এরপর তাঁকে এয়ার এম্বুল্যান্স-এ করে দিল্লি এইমসে নিয়ে আসার পরও বাঁচানো সম্ভব হয়নি। খানের পরিবারে স্ত্রী সহ ৫ ও ১ বছরের দুটি সন্তান রয়েছে।
পাশাপাশি লোকসভা ভোটের প্রচারে অমিত শাহ বারবার কাশ্মীরে ৩৫এ ও ৩৭০ ধারা বিলোপের কথা বলেছেন। তা নিয়ে রাজ্যসভায় বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news