নিজস্ব সংবাদদাতা
কালিম্পং-এ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বাস দুর্ঘটনার কবলে। কালিম্পং থেকে শিলিগুড়ি নামার পথে ৩ মাইল এর কাছে পুলিশের বাসটি দুর্ঘটনায় পড়ে। বাসে মোট ৩৫জন পুলিশকর্মী ছিলেন বলে জানা গিয়েছে । ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহতদের নিয়ে আসা হচ্ছে শিলিগুড়ি হাসপাতালে। কালিম্পং জেলা হাসপাতালেও ভর্তি করা হয়েছে ১৪ জন কে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news