Breaking News
Home / TRENDING / কাঠ চোর সন্দেহে গ্রামবাসীকে খুন করে পোড়াল ৮ আধিকারিক

কাঠ চোর সন্দেহে গ্রামবাসীকে খুন করে পোড়াল ৮ আধিকারিক

নিজস্ব সংবাদদাতা
কাঠচোর সন্দেহে এক গ্রামবাসীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বনদফতরের ৮ আধিকারিকের বিরুদ্ধে। অপরাধ ঢাকতে মৃতদেহটি গভীর জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেন তাঁরা । ঘটনা মধ্য প্রদেশের সিয়োনির। গত মঙ্গলবার বছর ৪০ র রূপচাঁদকে কাঠ চোর সন্দেহে আটক করে বন দফতরের আধিকারিকরা। তাঁকে ডেপুটি রেঞ্জার সন্তোষ উইক্যের কোয়ার্টারে নিয়ে আসা হয়। সেখানেই রূপচাঁদকে বেধড়ক মারধর করেন ডেপুটি রেঞ্জার সন্তোষ উইক্য সহ আট আধিকারিক। ঘটনাস্থলেই মারা যায় রূপচাঁদ। এরপর অপরাধের প্রমাণ লোপাট করতে ওই ৮জন জঙ্গলে নিয়ে গিয়ে দেহটি পুড়িয়ে ফেলে ।
এদিকে, বাড়ি না ফেরায় পুলিশে ডায়রি করে রূপচাঁদের পরিবার। পুলিশ তদন্তে নেমে জঙ্গলে ছাই খুঁজে পায়। এরপর জিজ্ঞাসাবাদ করে শনিবার ওই ৮ আধিকারিকদের গ্রেফতার করা হয়। সন্তোষ উইক্য সহ ৮ আধিকারিক স্বীকার করেছেন প্রমাণ লোপাট করতে সারারাত ধরে বারবার পেট্রল ঢেলে মৃতদেহ পোড়ায় তাঁরা । অভিযুক্তদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *