নিজস্ব সংবাদদাতা:
আবারও কাটমানি নিয়ে তৃণমূল নেতার নামে পোস্টার পড়ল তমলুক থানার চৌরাস্তা গ্রামে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতাঙ্গিনি ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক উত্তম সাহু এর নামে কাটমানির প্রতিবাদে পোস্টার পড়ল। এদিন তাঁর বাড়ির কাছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের ধারে বিভিন্ন জায়গায় পোস্টার মারা হয়।
ওই পোস্টারে লেখা রয়েছে, রেলের চাকরির নাম করে ৮০ লক্ষ টাকা কাটমানি, কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে কাটমানি, আইসিডিএসে চাকরি দেওয়ার নাম করে কাটমানি, এক কোটি টাকা খরচ করে তিনতলা পাকা বাড়ি নির্মাণসহ একাধিক বিষয়ে। এমনকি ওই পোস্টারে একমাসের মধ্যে টাকা ফেরৎ না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে। এই পোস্টারের নীচে লেখা রয়েছে শহীদ মাতাঙিনি ব্লকের চাকরি প্রার্থীরা। এই পোস্টার ঘিরে এলাকায় জুড়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। তবে তৃণমূল নেতা উত্তম সাহু সব অভিযোগ অস্বীকার করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news