Breaking News
Home / TRENDING / করোনা অতিমারীর কারণে বাতিল হল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান

করোনা অতিমারীর কারণে বাতিল হল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে নোবেল পুরস্কার বিতরণী প্রদান অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই এই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিল নোবেল কর্তৃপক্ষ। এ ছাড়া সরকারিভাবে এ কথা জানিয়েছেন নোবেল ফাউন্ডেশনের সিইও লার্স হেইকেনস্টেন। 

প্রতি বছর ডিসেম্বরে সুইডেন থেকে নোবেল পুরস্কার বিতরণ করা হয়। সাহিত্য, অর্থনীতি, বিজ্ঞান সহ সমাজের বিশেষ কয়েকটি বিভাগে নতুন আবিস্কারের জন্য ১৯০১ সাল থেকে প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে। কিন্তু এ বছর করোনা সংক্রমণের কারণে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলতে হবে। তাছাড়া বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। তাই এই পুরস্কার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে হেইকেনস্টেন জানান, “করোনা সংক্রমণের জন্য স্টকহোম সিটি হলে নোবেল অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৩০০ জন অতিথিকে পাশাপাশি বসানো যাবে না।”

তিনি আরও জানান, এই সময় বিভিন্ন দেশের আন্তর্জাতিক উড়ান বন্ধ রয়েছে। পরবর্তীকালে তা চালু হলেও সবার পক্ষে সুইডেন আসা সম্ভব হবে না। তাই আপাতত নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করা হল। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *