Breaking News
Home / TRENDING / ওড়িশায় সংবর্ধিত 'তিতলির' ২৫ হিরো

ওড়িশায় সংবর্ধিত 'তিতলির' ২৫ হিরো

ওয়েব ডেস্ক:
গতমাসেই শক্তিশালী ঘূর্ণিঝড় তিতলিতে বিপর্যস্ত হয়েছিল ওড়িশার বিস্তীর্ণ এলাকা। সেসময় এনডিআরএফের পাশাপাশি সমাজসেবী ও সাধারন মানুষের সাহায্যে বহু মানুষকে উদ্ধার করা এবং তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। তিতলির এরকমই ২৫ জন সাহসী যুবককে বিপর্যস্ত জেলাগুলিতে ত্রাণ, উদ্ধার ও সাহায্যের জন্য সংবর্ধনা দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ওই ২৫ জন যুবকের মধ্যে কয়েকজন সরকারি কর্মী, স্বাস্থ্য কর্মী, সমাজসেবী এবং সাধারন মানুষও রয়েছেন। উল্লেখ্য, ঘুর্ণিঝড় তিতলিতে আক্রান্ত ১৩ হাজার পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *