নীল রায়:
নির্বাচন কমিশন ও তৃণমূল কংগ্রেস সংঘাত চলছেই। মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তাকে নির্বাচন কমিশন রাতারাতি সরিয়ে দেওয়ায় তীব্র অসন্তোষ জানাল তৃণমূল কংগ্রেস। এরপরেই বাংলার শাসক দল লিখিত অভিযোগ জানাল। তৃণমূলের রাজ্যসভার দলনেতাদের ডেরেক ও’ব্রায়েন ওই চিঠিতে জানিয়েছেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের কোনও ভিত্তি নেই। কেন্দ্রীয় শাসক দলের হয়ে যা ইচ্ছা তাই করছে কমিশন। এই সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট। অভিষেক গুপ্তাকে সরিয়ে মঙ্গলবার গোয়েন্দা বিভাগের স্পেশ্যাল সুপারিনটেন্ডেন্ট অমিত সিংহকে পুলিশ সুপার পদে বসিয়েছে কমিশন। এদিন সেই নির্দেশ পাঠানো হয়েছে নবান্নে।
প্রসঙ্গত, দিন কয়েক আগে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে অনুজ শর্মাকে সরিয়ে দূষণ নিয়ন্ত্রণের পর্যদের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল তথা সিনিয়ার আইপিএস অফিসার রাজেশ কুমারকে সেই পদে বসায় কমিশন। সেই সঙ্গে বিধাননগরের পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয় জ্ঞানবন্ত সিংকে। তাঁর পরিবর্তে বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার হলেন নটরাজন রমেশ বাবু। তিনি এডিজি এবং আইজিপি অপারেশন পদে ছিলেন। এই পুলিশ কর্তাদের বদলির পরে খোদ মুখ্যমন্ত্রী কমিশনে চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news