Breaking News
Home / TRENDING / এবার সোশাল মিডিয়ায় পদার্পণ প্রিয়াঙ্কার

এবার সোশাল মিডিয়ায় পদার্পণ প্রিয়াঙ্কার

ওয়েব ডেস্ক

খুব তাড়াতাড়ি সোশাল মিডিয়ায় পদার্পণ করতে চলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গাঁধী। এতদিন ডিজিটাল দুনিয়া থেকে দূরে থাকা প্রিয়াঙ্কা এবার রাজনৈতিক কেরিয়ারের স্বার্থেই সোশাল মিডিয়ায় ‘ডেবিউ’ করবেন বলে দলীয় সূত্রে খবর। প্রথমে ট্যুইটার এ ফেসবুক দিয়েই হাতেখড়ি শুরু হবে তাঁর। তারপর ধীরে ধীরে আরও বিভিন্ন পেজে দেখা যাবে তাঁকে। দলীয় সূত্রে খবর, ৪ঠা ফেব্রুয়ারি লখনৌয়ে আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নেওয়ার পরই সোশাল মিডিয়ায় ‘সাইন ইন’ করবেন প্রিয়াঙ্কা । মূলত যুব সমাজের কাছাকাছি পৌঁছতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এখন সোশাল মিডিয়ায় প্রিয়াঙ্কা গাঁধীর নামে যে পেজগুলি রয়েছে তা সবই ফেক বা সমর্থকদের তৈরি। তাই ভেরিফিকেশন করিয়েই নিজের নতুন প্রোফাইল খুলবেন প্রিয়াঙ্কা ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *