Breaking News
Home / TRENDING / এবার শহরের অটোর রঙ হবে নীল-সাদা (Breaking News)

এবার শহরের অটোর রঙ হবে নীল-সাদা (Breaking News)

নিজস্ব সংবাদদাতাঃ

এবার কলকাতা শহরের অটোর রঙ হবে নীল-সাদা। হলুদ-সবুজ অটোর দেখা মিলবে না কদিন পর থেকেই। নবান্ন সূত্রে খবর, পরিবহন দপ্তর ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। জানা গেছে, সেই সিদ্ধান্ত ঘোষণা করা হবে আগামী সপ্তাহে।

ইতিমধ্যে শহরের বহু সেতু, প্রশাসনিক ভবন, পার্ক, রাস্তার গার্ডওয়াল বা ডিভাইডারে নীল সাদা রঙ করা হয়েছে। তবে পরিবহন ব্যবস্থায় নীল-সাদা রঙ নিয়ে আসার সিদ্ধান্ত এই প্রথম।প্রশাসনিক সূত্রের খবর, রাজ্য সরকার শহরের চারিত্রক রঙ তৈরি করতে চাইছে। যাতে করে নীল-সাদা দিয়ে চেনা যায় তিলোত্তমাকে। কিন্তু অটোর ক্ষেত্রে প্রশ্ন উঠছে, অটোর রঙ বদলাবে কে? প্রশাসনিক ভবন, সেতু ইত্যাদিতে সরকারই দায়িত্ব নিয়ে রঙ করে থাকে। এক্ষেত্রে কী হবে? বিশেষত শহরের রাস্তায় চলা হাজার হাজার অটো রঙ বদলাতে হলে যে খরচা হবে, তা কি সরকার দেবে। নাকি অটো মালিকদের নিজের পয়সায় রঙ বদলাতে হবে? অপরপক্ষে অটো যে সব কোম্পানি তৈরি করেন তাদেরও তো অবিলম্বে জানাতে হবে নীল-সাদার কথা।বন্ধ করতে হবে প্রোডাকশন।  অটোর রঙ নীল-সাদা করতে হলে যে বেশ হ্যাপা পোহাতে হবে অটো মালিক ও সরকারকে তা বলা বাহুল্য।

আরেক প্রশ্ন সরকারের পছন্দের রঙ যদি কোনও অটো মালিকের পছন্দ না হয়, এবং সে যদি তার অটোটিকে নীল-সাদা না করতে চায় সেক্ষেত্রে কী হবে? রাজ্য সরকারের নীল-সাদা রঙ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন সময়ে। শহরের বাড়িতে নীল-সাদা রঙ করলে ট্যাক্স ছাড় পাওয়া যাবে ঘোষণা করায় সমালোচিত হয়েছিল সরকার। সাম্প্রতিককালে ঝাড়খণ্ড সরকারের সঙ্গে বাঁধে নীল-সাদা রঙ করা নিয়ে তৈরি হয়েছে বিবাদ।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *