নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘ ২২ বছরের বৈবাহিক জীবনে শোভন চট্টোপাধ্যায়ের পাশে থেকেছেন তিনি। তবে গত একবছরে পাল্টে গিয়েছে রত্নার চেনা ‘কানন’। সন্তানদের অবহেলা করেছেন, পরিবারের সঙ্গে অন্যায় করেছেন, এমনটাই অভিযোগ শোভন পত্নী রত্নার। তবে এখনও ভুল শুধরে ফিরতে চাইলে তাঁকে ফিরিয়ে নেবেন বলেই জানিয়েছেন রত্না। এদিন তিনি বলেন, গত একবছরের দুর্ব্যবহারের পরও “আজও তাঁকে ভালবাসি।” তাই চান আবার রাজনৈতিক জীবনে আগের মতো ফিরুন শোভন চট্টোপাধ্যায়। আর ফিরে আসুন পরিবার ও সন্তানের কাছে। এদিন শোভনের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রত্না চট্টোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news